বাংলাদেশে রয়েল এনফিল্ডের নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিকতায় সোমবার দুপুরে গাজীপুরে ভোগড়া বাইপাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো রয়েল এনফিল্ডের অথরাইজড ডিলার শোরুম Speed Stream Bike Center। বাইকারদের বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে শোরুমটি যাত্রা শুরু করে।
Speed Stream Bike Center শোরুম থেকে এখন থেকে রয়েল এনফিল্ডের বিশ্বমানের মোটরসাইকেল, জেনুইন মোটরসাইকেল অ্যাক্সেসরিজ (GMA), বিক্রয়োত্তর সেবা এবং স্পেয়ার পার্টস পাওয়া যাবে। রয়েল এনফিল্ডের এই নতুন শোরুম উদ্বোধনের মাধ্যমে ব্র্যান্ডটি দেশের বাইকারদের কাছে আরও কাছাকাছি পৌঁছানোর প্রতিশ্রুতি পূরণে এক ধাপ এগিয়ে গেল। নেটওয়ার্ক সম্প্রসারণের এই উদ্যোগ বাংলাদেশের বাইকারদের জন্য আরও সহজতর এবং নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান জনাব ইফতেখার আহমেদ। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জনাব তানভীর আহমেদ, রয়েল এনফিল্ডের কান্ট্রি ম্যানেজার সার্ভিস সৈকত কুমার বসু, বিআরটিএ-এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) জনাব আবদুল্লাহ আল মামুন এবং ইফাদ মটরস লিমিটেডের হেড অফ বিজনেস জনাব মইদুর রহমান তানভীর। শোরুমটির স্বত্বাধিকারী জনাব এ পি এম নুর এ আলম মিথুন এবং তার পরিবারবর্গও এই শুভক্ষণে উপস্থিত ছিলেন। এছাড়াও ইফাদ মটরস লিমিটেডের অন্যান্য কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
রেজাউল করিম
