ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে স্বামীকে ইমুতে ছবি পাঠিয়ে স্ত্রীর আত্মহত্যা

আল সাদি, নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৪, ২০২৪ ৫:৪২ পূর্বাহ্ণ
link Copied

গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে মোবাইল ফোনের অ্যাপ্স ইমুতে ছবি পাঠিয়ে স্ত্রী আঁখি আক্তার রুমি নামে এক গৃহবধূ আত্মহত্যার করেছেন বলে জানা যায়।

গতকাল শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে স্থানীয় গাজীবাড়ি পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আঁখি আক্তার রুমি (২০) যশোর জেলার মনিরামপুর উপজেলার তেতুলিয়া গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে। তিনি স্বামীর সাথে টঙ্গীর গাজীবাড়ি পুকুর পাড় এলাকায় ইব্রাহীমের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানায়, নিহত আঁখি স্বামী সুমনের সাথে গাজীবাড়ি পুকুরপাড় এলাকায় বসবাস করতেন। তার স্বামী সুমন বাসার পার্শ্ববর্তী স্থানীয় একটি সিকিউরিটি কোম্পানিতে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক কলহের জেরে শনিবার দুপুরে স্বামী সমুনের মোবাইল ফোনের ইমোতে গলায় ওড়না পেঁচিয়ে সেলফি পাঠায়। পরে ‘খুশি থাক, বাই’ লিখে মেসেজ দেয়। মেসেজ পেয়ে দ্রুত বাসায় আসে সুমন। এ সময় বাসার দরজা বন্ধ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখে সুমন। পরে তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।