ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

টানা ৪৮ ঘণ্টা হরতালের ডাক বিএনপির

নিত্যবেলা প্রতিবেদক
জানুয়ারি ৪, ২০২৪ ৫:৫৯ অপরাহ্ণ
link Copied

আগামী শনিবার (৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে সোমবার (৮ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আগামী ৬ জানুয়ারি শনিবার ভোর ৬টা থেকে ৮ জানুয়ারি সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো।

এছাড়া আগামীকাল শুক্রবার (৫ জানুয়ারি) দেশব্যাপী মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করা হবে।

প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার ঠিক আগের দিন থেকে টানা ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচি পালন করবে বিএনপিসহ নির্বাচন বর্জনকারী দলগুলো।