ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর নিজ জন্মস্থানে বাবর

সাদ্দাম হোসেন অনন্ত, নিজস্ব প্রতিবেদক:
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ
link Copied

 

লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপির একজন জনপ্রিয় নেতা। জীবন থেকে দীর্ঘ ১৭ টা বছর কাটে কারাগারে। কারাগার থেকে মুক্তির পর আজ রোববার (২৩ফেব্রুয়ারি) সকাল ৯:৩০ মিনিটের সময় ঢাকা গুলশান থেকে নিজ জন্মস্থান নেত্রকোনার উদ্দেশ্যে রওনা হন লুৎফুজ্জামান বাবর।

 

 

লুৎফুজ্জামান বাবর নিজ গ্রামের বাড়িতে যাওয়ার পথে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ছিল নেতাকর্মীদের ঢল। দীর্ঘ ১৭ বছর কারাবাসের পরও জনপ্রিয়তা বিন্দু পরিমাণ কমেনি। দুপুরের দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় পুষ্পদাম রেস্টুরেন্টের সামনে ফুলেল শুভেচ্ছা জানানো হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। এর আগে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করেন। বাঘের বাজার এলাকায় পৌছার পর ফুলেল শুভেচ্ছা জানান গাজীপুর জেলা বিএনপির নেতা আলহাজ্ব আবু বকর সিদ্দিক, শ্রীপুর উপজেলা থেকে আসা শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন ও শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রনি, গাজীপুর জেলা যুবদলের নাজমুল হাসান সহকারে অন্যান্যরা।

 

জানা যায়, দীর্ঘ ১৭ বছর পর গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায় যাচ্ছেন বাবর। নিজ এলাকায় যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর হাজার হাজার নেতাকর্মীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপরে বিভিন্ন পয়েন্টে অপেক্ষায় ছিলেন।