ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

দেশ ভয়াবহ সঙ্কটের দিকে ধাবিত হচ্ছে: ইসলামী আন্দোলন

নিত্যবেলা প্রতিবেদক
জানুয়ারি ৩, ২০২৪ ৭:০৪ পূর্বাহ্ণ
link Copied

৭ জানুয়ারির নির্বাচনকে সরকারের ক্ষমতা নবায়নের নির্বাচন হিসেবে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, এ নির্বাচনকে কোনোভাবেই অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে না।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সরকারের এ যাত্রার সহযোগী হচ্ছে রাষ্ট্রের সব শক্তি, তাই একই সুরে কথা বলছে তারা। নির্বাচনি কাজে যারা দায়িত্ব পেয়েছেন তারা প্রায়ই দলীয় লোক। বিভিন্ন স্থানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা নৌকায় ভোট চাচ্ছেন। এজন্য রিটার্নিং, প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং, পোলিং অফিসারদের সম্মানী দ্বিগুণ করেছে।

তিনি বলেন, যেহেতু ৭ জানুয়ারি সিলেক্টেড ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে তাই নির্বাচনের নামে কোটি কোটি টাকা অপচয় করার কোনো মানে হয় না। এ নির্বাচনি নাটকের মাধ্যমে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না।

ইসলমী আন্দোলনের এই নেতা বলেন, সরকারের একগুয়েমির কারণে দেশ ভয়াবহ সঙ্কটের দিকে ধাবিত হচ্ছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে দেশ। কাজেই জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে সরকার গায়ের জোরে নির্বাচন করে দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, জাতিসত্তাবিরোধী যেকোনো সিদ্ধান্ত বাতিল না করলে সর্বত্র আন্দোলন গড়ে তোলা হবে।