ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

নকলায় পাগলা কুকুরের কামড়ে ৩ জন আহত

হাসান মিয়া, নকলা প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৪ ৪:৩২ পূর্বাহ্ণ
link Copied

শেরপুরে নকলায় কুকুরের কামড়ে তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ এপ্রিল ) বিকেল পাঁচটায় নকলা বাজারে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান সকাল ১২ টার সময় আপন (১০) নামে এক শিশুকে কামড় দেয় এরপর বিকেল ৫ টায় কুকুরটি আবারো পান কিনতে আসা এক ক্রেতা ও মরিচ বিক্রেতাকে কামড় দেয় ।
ঘটনায় আহতরা হলেন নকলা উপজেলার ২নং ইউনিয়নের সত্তরকোণা গ্রামের বাসিন্দা শামসুল হক (৭৫) , নকলা পৌরসভার বাগাগৈড় গ্রামের নেকবর আলী(৮০) ও আপন মিয়া (১০) ।
কুকুরের কামড়ে আহত শামসুল হক নিত্যবেলাকে জানান, নকলা বাজারে একটি দোকানের সামনে তিনি দাঁড়িয়ে ছিলেন হঠাৎ নিচ থেকে পাগলা কুকুরটি এসে তার পায়ে কামড় দেয় এরপর কেউ তাকে সাহায্যের জন্য আসে না।এক পর্যায়ে সে নিজেই কুকুরের মুখ টেনে ছাড়ালে তাৎক্ষণিক নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে চিকিৎসার জন্য।
এরপর তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভ্যাকসিন ও চিকিৎসা প্রদান করে ও এই ঘটনায় পাগলা কুকুরটিকে দলবদ্ধভাবে মেরে ফেলা হয় ।