ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

নবজাতকের মৃত্যুর হার কমাতে পাবনায় মাদার কেয়ার চালু

পাবনা জেলা সংবাদদাতা
ডিসেম্বর ৭, ২০২৩ ১১:০১ পূর্বাহ্ণ
link Copied

নবজাতকের মৃত্যুর হার কমাতে পাবনায় ক্যাঙ্গারু মাদার কেয়ার ইউনিট চালু হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে এ ইউনিট চালু করা হয়। হাসপাতালের সহকারী পরিচালক ডা: রফিকুল হাসান ক্যাঙ্গারু ইউনিটের উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা: শাফিকুল হাসান,সাধারণ সম্পাদক ডা: সিরাজুল ইসলাম, বিভাগীয় প্রধান শিশু বিশেষজ্ঞ ডা: পরিমল কুমার পাল, ডা: নীতিশ কুমার, পাবনা জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা: জাহেদী হাসান রুমি, বিএমএ সাধারণ সম্পাদক ডা: আকসাদ আল মাসুর আনন,সিনিয়র কন্সাল্টেন্ট মেডিসিন ডা: সালেহ মোহাম্মদ আলী,গাইনি বিশেষজ্ঞ ডা: সাবেরা সুলতানা আসমানী,ডা: জাহিদুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: রফিকুল হাসান বলেন, ইনকিউবেটরের বিকল্প হিসাবে অপুষ্টিজনিত এবং কম ওজনে জন্ম নেওয়া নবজাতকের প্রাণ বাঁচাতে ক্যাঙ্গারু মাদার কেয়ার ইউনিট

বেশ জনপ্রিয়। হাসপাতালের আলাদা ৪ টি বেড নিয়ে এই ইউনিট চালু করা হয়েছে। এতে করে নবজাতকের মৃত্যুর হার কমে আসবে।