ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় ধান ও চাল কেনা শুরু

রবিউল ইসলাম রবি, রংপুর সংবাদদাতা
ডিসেম্বর ৭, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ
link Copied

রংপুরের পীরগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে আমনধান ও মিলারদের কাছ থেকে চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমন প্রধান অতিথি হিসেবে উপজেলা খাদ্য গুদাম চত্বরে ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা মোছা. সুফিয়া সুলতানা সরদার, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো. সুলতানুল ইসলাম, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আমজাদ হোসেন, আলম মিয়া, মোকলেছুর রহমান জিন্নু ও চালকল মালিকরা উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে লটারিতে নির্বাচিত কৃষকের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ৭৩২ টন ধান ও ৬৯ জন মিলারের কাছ থেকে ৪৪ টাকা কেজি দরে ৮৩৩ টন চাল ক্রয় করা হবে।