পীরগাছায় রিপোর্টার্স ক্লাবের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমন বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। মাদকমুক্ত ও অপরাধমুক্ত পীরগাছা গড়তে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে রিপোর্টার্স ক্লাব ভূমিকা রাখবে। গণমাধ্যম কর্মীদের সম্মানজনক বেতন কাঠামো এবং প্রকৃত সাংবাদিকদের মূল্যায়ন জরুরি।”
২০ জানুয়ারি সন্ধ্যায় ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি আব্দুর রহমান রাসেল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজীব মুন্সী। ইউএনও আরও বলেন, “সত্য ও নির্ভুল সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সমস্যা তুলে ধরতে হবে। অপসাংবাদিকতা বন্ধে সবাইকে সচেতন হতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা সাংবাদিকদের ভূমিকা ও পীরগাছার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। উপস্থিত ছিলেন পীরগাছা প্রেস ক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা। ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি তোজাম্মেল হক মুন্সী প্রমুখ।
