ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত হচ্ছে ভারত-বাংলাদেশের যৌথ কাব্যগ্রন্থ বন্দি শালার পাখি

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১০, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ
link Copied

এবার ভারত ও বাংলাদেশের একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার স্বনামধন্য লেখক কবি শাহবাজ ও বাংলাদেশের স্বতন্ত্র বার্তা পত্রিকার সম্পাদক কবি ও মশিউর রহমান এর যৌথ কাব্যগ্রন্থ ‘বন্দি শালার পাখি’।

এই কাব্যগ্রন্থে বাংলা তথা বাঙালির জীবনের প্রকৃত রূপরেখা তুলে ধরা হয়েছে। এই কাব্যের বাস্তব রূপ দিতে কবি গ্ৰাম বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পরিদর্শন করেছেন। প্রকৃত সমস্যা খুঁজে খুঁজে তুলে ধরার চেষ্টা করেছেন।
কবিতার এই বইটি পাওয়া যাবে ভারতের বইমেলাতে। এর সঙ্গে বাংলাদেশের অমর একুশে বই মেলায় প্রতিবিম্ব প্রকাশনীর বুক স্টলে।

বইটি প্রকাশিত হচ্ছে ভারতের কোজাগরী প্রকাশনী থেকে। বন্দিশালার পাখি কাব্যগ্রন্থে কবি শাহবাজ পশ্চিমবঙ্গের তথা বাঙালি মধ্যবিত্ত পরিবার এবং খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা তুলে ধরার চেষ্টা করেছেন৷ তার সাথে নবীন পাঠক ও পাঠিকাদের রুচি সম্মত প্রেম ভালোবাসার ছন্দ দিয়ে প্রতিটি কবিতাকে প্রাণবন্ত করে তোলার আপ্রাণ চেষ্টা করেছেন।

এবং বাংলাদেশের কবি মশিউর রহমান বাংলাদেশের গ্ৰাম বাংলার এবং আধুনিক যুগের ছেলে মেয়েদের বাস্তবিক সমস্যা ও তার সমাধান তুলে ধরা চেষ্টা করেছে,তার সাথে মানব সম্পর্কে সঠিক মূল্যায়ন করার চেষ্টা করেছেন, এবং শ্রদ্ধেয় গুরুজনদের প্রতি সম্মান ও সাম্প্রদায়িকতার মত সমকালীন সমস্যার সমাধান খুঁজে বার করার চেষ্টা করেছেন।

বন্দিশালার পাখি কাব্যগ্ৰন্থের মধ্য দিয়ে প্রকৃত মানব জীবন দর্শন এবং মানব প্রেমের বর্ণনা দেওয়া চেষ্টা করেছেন ভারতের স্বনামধন্য কবি ও সাহিত্যিক শাহবাজ ও বাংলাদেশের কবি মশিউর রহমান।