ফরিদপুর নগরকান্দা উপজেলার তালমা রেলওয়ে স্টেশনে নেই দুগ্ধ পান ও ষ্টাফের থাকার ঘর । দূরভোগে পোহাতে হচ্ছে কর্মচারী ও অত্র এলাকার সাধারণ জনগণের।
এ বিষয়ে বুধবার ( ২৪ জানুয়ারি )সকালে সারা জমিনে গিয়ে দেখা যায়, রাজশাহী ও কালুখালী গামী যাত্রী ঝরনা বেগম, রোকসানা আক্তার ও শিল্পী বিশ্বাস নিউজ কে জানান আমার এই ছোট্ট বাচ্চাটা এখন দুধ চাচ্ছে। স্টেশনের যে অবস্থা বাচ্চার দুগ্ধ দেওয়ার জন্য কোন ঘর নেই। এখন অসহায়,অন্যান্য স্টেশনে আছে কিন্তু এই স্টেশনে নেই আমরা জনদুর্ভোগে পড়েছি। দ্রুত একটি ঘরের দাবি জানাই।
এ বিষয়ে তালমা স্টেশনের বুকিং ইনচার্জ রকিবুল ইসলাম নিউজ কে জানান শুধু শিশুদের দুগ্ধপানের ঘরে না আমাদেরও থাকার ঘর নেই। এজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
বাংলাদেশ রেলওয়ের ফরিদপুর অঞ্চলের কর্মকর্তা (টি.আই) সফিকুর ইসলাম স্বপন মুঠোফোনে জানান, বর্তমানে স্টেশনটি মাস্টার নেই তাই বরাদ্দ দেয়া হয়নি পরবর্তীতে দেয়া হবে।
