ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুর উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন ৩ জন প্রতিবন্ধী শিশু পেলো হুইল চেয়ার

ফুলপুর (ময়ময়নসিংহ) সংবাদদাতা
ডিসেম্বর ১৫, ২০২৩ ৪:৫২ পূর্বাহ্ণ
link Copied

ময়মনসিংহের ফুলপুরে বিষেষ চাহিদা সম্পন্ন তিন প্রতিবন্ধী শিশুর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

উপজেলা প্রসাশন জানতে পারে হুইল চেয়ারের অভাবে উপজেলার রুপসী ইউনিয়ন এর তৌফিক(৬), কামরুল(৭) ও সজীব(৫) নামের তিনজন শিশু চলাফেরা করতে পারছে না। এছাড়াও শিশুগুলো কে নিয়ে ঘর থেকে বাহিরে বের করা অভিভাবকদের খুব কষ্টজনক হয়ে দাঁড়িয়েছে।

এমন সংবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এম.সাজ্জাদুল হাসান জানতে পেরে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর পক্ষ থেকে হুইলচেয়ারের ব্যবস্থা করে বৃহস্পতিবার বিকাল ৩টা ২০ মিনিটে শিশুদের মাঝে হস্তান্তর করেন।

বিশেষ চাহিদা সম্পন্ন ঐ তিন শিশুকে তিনটি হুইল চেয়ার উপহার প্রদান করার পর শিশুদের মুখে হাসি দেখা যায়। এছাড়া অভিভাবকদের মুখে স্বস্তির ছাপ ফুটে উঠে এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন জনবান্ধব ইউএনও এম সাজ্জাদুল হাসান, উপজেলার পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান শমসের আলী সহ প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকগণ প্রমুখ।