ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ বাস স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধের ঘোষণা

সুমিত সরকার উদয়, ময়মনসিংহ সংবাদদাতা
জানুয়ারি ১২, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ
link Copied

 

নির্বাচনে জিতেই সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিলেন এমপি মোহিত উর রহমান শান্ত। ময়মনসিংহ ৪ সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে সিএনজি স্ট্যান্ড, অটোরিকশা, সিএনজি ও বাইক থেকে ময়মনসিংহ স্ট্যান্ডে চাঁদা (জিপি) আদায় বন্ধ ঘোষণা দেওয়ার পরে ওই সকল ক্ষুদ্র যানবাহন চালক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরে আসে। ১০ বছর ধরে এই নয় রাজ্য চাঁদাবাজি চলছে ইজারা নিয়ে সিএনজি স্ট্যান্ডের নামে লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হতো। সংসদ সদস্য মোহিত রহমান শান্ত মহতী এই উদ্যোগ ময়মনসিংহ বিভাগে সর্বস্তরে আলোচনা চলছে।

স্থানীয়রা জানায়, সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজির কারণে অনেকটাই অতিষ্ঠ ছিল খেটে খাওয়া ক্ষুদ্র যানবাহনের চালক এবং তাদের পরিবারের সদস্যরা। চাঁদা দিতে রাজি না হলে অসংখ্য চালককে নির্মম নির্যাতনও করেছেন তারা। আমরা পেটের দায়ে সিএনজি চালাই। দীর্ঘদিন আমরা এই চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ ছিলাম।