ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

মাছ বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নিত্যবেলা প্রতিবেদক
জানুয়ারি ২১, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
link Copied

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজারের বউবাজার এলাকায় মাছ বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দফায় দফায় চার ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। সংঘর্ষ নিয়ন্ত্রণে এলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বউবাজারে মাছ বিক্রি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা দুই গ্রামবাসীর মধ্যে রূপ নেয়। লাঠি ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। পরিস্থিতি সহিংস আকার ধারণ করলে এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, মাছ বিক্রিকে কেন্দ্র করে সৃষ্ট বাকবিতণ্ডার জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তৎপর রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।