ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

যৌতুক না পেয়ে শ্যালকের বউ নিয়ে গেলেন দুলাভাই

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
জানুয়ারি ২২, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ
link Copied

ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের স্ত্রীকে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যার বিরুদ্ধে। তিনি প্রথম স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না পেয়ে স্ত্রীর চাচাতো ভাই নাজমুল সরদারের স্ত্রী সাদিয়া আরলী জোয়াদ্দারকে নিয়ে দ্বিতীয় বিয়ে করেন।এ ঘটনায় তাহেরার বড়ভাই ও ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান বুলবুল বাবুলের বিরুদ্ধে ফরিদপুর আদালতে যৌতুক মামলা করেছেন।

বাবুল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতির কারণে তিনি আইনানুগভাবে তাকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। নগরকান্দা থানার ওসি জানান, মামলাটি আদালতে বিচারাধীন এবং সমন জারি হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।