ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ইঞ্জিনিয়ার ইশরাকের নেতৃত্বে মশাল মিছিল, আটক ১

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৮, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ
link Copied

রাজধানীর মতিঝিল এলাকায় মশাল মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের এক দফা দাবিতে এই মিছিল বের করা হয়।

শুক্রবার (৮ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মতিঝিলের শাপলা চত্বর থেকে মিছিলটি শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। এসময় সরকারের পদত্যাগ, বর্তমান তফসিল বাতিল এবং দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে নানা শ্লোগান দেন তারা। আধা ঘণ্টারও বেশি সময় ধরে চলা মিছিলটি মতিঝিলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইত্তেফাক মোড়ে গিয়ে শেষ হয়। সেসময় বেশ কিছুক্ষণের জন্য প্রায় বন্ধ থাকে মতিঝিল এলাকার স্বাভাবিক যান চলাচল। পরে ওয়ারী থানা যুবদলের সাবেক সদস্য সচিব নাহিদ হোসেনকে আটক করে পুলিশ।

মিছিলে মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল শিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সম্পাদক ম্যাক্স মান্নান, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ন আহ্বায়ক আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহসভাপতি যুবনেতা জাবেদ হোসেন মুন্না, ওয়ারী থানা যুবদলের সাবেক সদস্য সচিব নাহিদ হোসেন, কোতোয়ালি থানা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক আব্দুস সোবাহান, গেন্ডারিয়া থানা শ্রমিক দলের আহ্বায়ক ইয়াসিন উপস্থিত ছিলেন।

এছাড়া ছাত্রদল ঢাকা দক্ষিণের যুগ্ন আহ্বায়ক শাহিন, ওয়ারী থানা ছাত্রদলের সভাপতি তৌকির  আহমেদ হৃদয়, গেন্ডারিয়া থানা ছাত্রদলের আহ্বায়ক নাসির হোসেন, সূত্রাপুর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাইফ আহমেদ হিমু, গেন্ডারিয়া থানা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, ৩৯ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সোয়েব, ৩৯ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব রুবেল, ৪০ নং ওয়ার্ড বিএনপি নেতা দীপ্ত, সোহরাওয়ার্দী কলেজের ছাত্রনেতা আব্দুল্লাহ,আল-আমিন, ওয়ারী থানার ছাত্রনেতা ইমনসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী মিছিলে অংশগ্রহণ নেন।

পরে মিছিল শেষে যাওয়ার পথে ওয়ারী থানা যুবদলের সাবেক সদস্য সচিব নাহিদ হোসেনকে আটক করে পুলিশ।