গাজীপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, আলহাজ্ব শামসুদ্দিন সরকার সুপার মার্কেটের প্রতিষ্ঠাতা, চান্দনা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক রোটারিয়ান আলহাজ্ব মো: শামসুদ্দিন সরকারের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মহানগরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ফেরদৌস আলম ও তারেক হাওলাদার সহ ভাওয়াল কলেজ শাখা ছাত্রলীগের সদস্য ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে মরহুম আলহাজ্ব মো: শামসুদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ শেষে তোবারক বিতরণ করা হয়।
