ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে ‘ডাক্তার’ ফার্মাসিস্টের বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
জানুয়ারি ৮, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
link Copied

শ্রীপুরে ডাক্তার নয় অথচ ডাক্তার সাজার অপরাধে এক ফার্মাসিস্টের বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নিল সিভিল সার্জন।

গত নভেম্বরে সংবাদপত্রে ‘ডাক্তার না হয়েও চিকিৎসা করেন নাজমুল’ শিরোনামে সংবাদ প্রকাশের পর রাজেন্দ্রপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট নাজমুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তদন্ত সাপেক্ষে সিভিল সার্জন তাকে রোগী দেখা থেকে বিরত থাকতে নির্দেশ দেন। কিন্তু নাজমুল সে নির্দেশ অমান্য করে চিকিৎসা দেওয়া চালিয়ে যান।

পুনরায় অভিযোগ পাওয়ার পর সিভিল সার্জন ৫ জানুয়ারি নাজমুলকে রাজেন্দ্রপুর থেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করেন।

উল্লেখ্য, নাজমুল দীর্ঘদিন ধরেই অবৈধভাবে চিকিৎসা দিয়ে আসছিলেন। এমনকি তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে সিভিল সার্জন ও উপজেলা প্রশাসন তার ‘সাপোর্টে’ আছে।