গাজীপুরের শ্রীপুরে সারাদিন ব্যাপী পথসভা করা হয়েছে। সোমবার ‘১১ ডিসেম্বর ২০২৩’ গোসিঙ্গা ইউনিয়নের হায়াৎখারচালা, নারায়ণপুর, লতিফপুর, পেলাইদ ও গোসিঙ্গা বাজারে করা পথসভা জনসভায় রুপান্তরিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত গাজীপুর ৩ আসেনর এমপি প্রার্থী অধ্যাপক রোমানা আলী টুসীকে জয়যুক্ত করতে কর্মী সমর্থক ও জনসাধারণের উপস্থিতি ছিল প্রাণবন্ত ও স্বস্তির ।

নারায়ণপুর, পেলাইদ ও গোসিঙ্গা বাজারে পথসভা জনসভায় রুপান্তর হয়। নারায়ণপুরের পথসভায় সভাপতিত্বত্ব করেন নাজমুল হাসান বেলু বেপারী। এ সময় সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে নিয়ে পথসভা মুখরিত করেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুর হাসান জিকু। এ ছাড়াও গোসিঙ্গা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি এসএম শরীফ খানের নেতৃত্বে নৌকার শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিল নিয়ে হাজির হয় হাজারো কর্মী সমর্থক।
পেলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পথসভায়ও হাজারো নেতাকর্মীদের ঢল নামে। এ সময় পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য জনসাধারণের উদ্দেশ্যে ভোট প্রার্থনা করেন অধ্যাপক রোমানা আলী টুসী। এতে সভাপতিত্ব করেন গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাজাহান সরকার। সেখানেও যুবলীগনেতা এসএম শরীফ খানে নেতৃত্বে মিছিল নিয়ে কর্মী সমর্থকদের জড়ো করেন।
গোসিঙ্গা বাজারে করা পথসভায় সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক৷ প্রার্থীর ভোট প্রার্থনার সময় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে উপস্থিত হন, গোসিঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কেএন শাহরিয়ার শাকিল খান, কামাল খান, সাফায়াত মোড়ল। গোসিঙ্গা ইউনিয়ন আ.লীগের সাবেক প্রচার সম্পাদক দেলোয়ার ফকির। এ সময় নৌকার শ্লোগানে শ্লোগানে যুবলীগনেতা শরীফ খানের নেতৃত্বে পথসভা মুখরিত হয়ে উঠে।
এছাড়াও পথসভাগুলোতে নির্বাচনী দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল বিএ, আওয়ামী লীগনেতা অ্যাডভোকেট নজরুল ও আহসান উল্লাহ প্রমূখ।
দিনের সর্বশেষ পথসভা করা হয় গোসিঙ্গা বাজারে, এতে হাজারো মানুষের ঢল নামে। এসময় নৌকার প্রার্থী রোমানা আলী টুসী ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে প্রার্থী ও সভাপতির বক্তব্যের পর নৌকার শ্লোগানের মাধ্যমে দিনব্যাপী করা পথসভার সমাপ্তি ঘটে।
