গাজীপুরের শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার গোসিঙ্গা কর্নপুর চৌরাস্তা বিএনপির কার্যালয়ে আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোসিঙ্গা ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান বেপারী। প্রধান অতিথি ছিলেন আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. লুৎফর রহমান আকন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা তাজউদ্দিন মোড়ল, মাওলানা মো. মোখলেস উদ্দিন কফিল, যুবদল নেতা সুমন আকন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা হাফিজউদ্দিন। অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
