ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোর ৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য কে সংবর্ধনা প্রদান

মোশারফ হোসেন, যশোর সংবাদদাতা
জানুয়ারি ১০, ২০২৪ ৬:৪২ পূর্বাহ্ণ
link Copied

যশোর ৪ আসনের নব নির্বাচিত সাংসদ ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল কে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ৯ জানুয়ারি বিকাল ৪ টায় নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও হুইপ আব্দুল ওহাব,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর,রাজঘাট শিল্প অঞ্চল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী, যশোর জেলা পরিষদ সদস্য আ: রউফ মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আবদুল মান্নান, উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ খালিদ মামুন সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।