ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

রুমানা আলী টুসি মন্ত্রী হওয়ার খবরে শ্রীপুরে আনন্দের বন্যা

ইকবাল হোসেন, গাজীপুর সংবাদদাতা
জানুয়ারি ১১, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ
link Copied

গাজীপুর-৩ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর সাধারণ মানুষের আলাপ আলোচনা চলছে।

আলাপ আলোচনায় সাধারণ মানুষ বলছেন, মন্ত্রী হবেন রুমানা আলী টুসি। ঠিক সেটিই হল। প্রতিমন্ত্রী হওয়ার খবরে গাজীপুর-৩ আসনসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় বইছে আনন্দের বন্যা।

রুমানা আলী টুসি প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার খবরে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের মাঝে দেখা দিয়েছে আনন্দ, উচ্ছ্বাস।

গত রবিবার অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে নৌকা প্রতীকে ২৪ হাজার ৫২২ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন রুমানা আলী টুসি। মোট ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়েছেন তিনি।

এরপর কয়েক ঘণ্টার মধ্যে তিনি পেলেন সুখবর। মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ও ৬ বারের সফল সংসদ সদস্য এ্যাডভোকেট রহমত আলীর সুযোগ্য কন্যা হিসেবে।

তিনি মন্ত্রী হচ্ছেন- এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন মন্ত্রীদের সেই তালিকায় গাজীপুর- আসনের রুমানা আলী টুসি’র নাম থাকায় দলীয় নেতাকর্মীসহ এ সংসদীয় আসনের আম জনতার মাঝে উৎফুল্লতা দেখা যায়।

এরপর মন্ত্রিসভার নামের তালিকায় তার নাম বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার হওয়ায় এ সংসদীয় আসনের সর্বস্তরের মানুষ আনন্দের জোয়ারে ভাসছে।
প্রতিমন্ত্রী করায় শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।