ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

এস এম আদনান উদ্দিন, পাবনা সংবাদদাতা
জানুয়ারি ১২, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ
link Copied

পাবনার বেড়ায় পাঁচ বছরের শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে কাদের ফকির ৭৫ নামের এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ১২ জানুয়ারি) সকালে উপজেলার হরিরামপুর গ্রামের আঞ্চলিক সড়কে।

স্থানীয়রা জানান, চলন্ত সিএনজির সামনে দিয়ে একটি পাঁচ বছরের বাচ্চা মেয়ে দৌড় দেয়। বাচ্চাটিকে বাঁচাতে নিহত কাদের ফকির সিএনজির সাথে প্রচন্ড ধাক্কা খেয়ে গুরুতর আহত হলে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।এ ঘটনায় বাচ্চাটির কোনো ক্ষতি হয়নি তবে সিএনজি চালক শরীফ আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া মডেল থানার(ওসি) মো.রাশিদুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা নিহতের পরিবারের সাথে কথা বলে জেনেছি এ ব্যাপারে তাঁদের কোনো অভিযোগ নেই।