পাবনায় সদর উপজেলার তাজবীদুল কোরআন ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বলরাপুর আল-আকসা মসজিদের পাশে তাজবীদুল কোরআন ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপক মোহাম্মদ আলতাফ হোসেন সাগরের সভাপতিত্বে ও পরিচালক ক্বারী মোহাম্মদ জাহিদ আজিজীর পরিচালনায় বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ইমরান খান মানিক।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি শহীদ বুলবুল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার মোর্শেদ বিশ্বাস, চেতনা ফাউন্ডেশনের আহ্বায়ক সাংবাদিক এস এম আদনান উদ্দিন ও বিশিষ্ট সমাজসেবক মঈন উদ্দিন বিপুল।
এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন আরবী শিক্ষক ক্বারী তারেক আজিজ, শিক্ষক শান্ত হাসান রাব্বি, প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক শামসুল হক মাস্টার, ফজলু সরদার ও সেলিম মাস্টার।
বই উৎসবে পঁয়ষট্টি জন শিক্ষার্থীকে বই বিতরণ করা হয়েছে।
