ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার

নিত্যবেলা প্রতিবেদক
ডিসেম্বর ৩, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ
link Copied

সিলেটের কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।রোববার সকাল ৮টার দিকে উপজেলার পুর্নাছগাম গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়।

নিহত আব্দুল্লাহ মিয়া (৩৮) উপজেলার সুন্দাউরা গ্রামের প্রয়াত আয়াত উল্লার ছেলে। তিনি উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার সিএনজিচালিত অটোরিকশাযোগে হায়দরি বাজারের দিকে যাওয়ার সময় স্থানীয় দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি গ্রামভিত্তিক চলে যায়।

এর জেরে রোববার সকাল ৮টার দিকে উপজেলার পুর্নাছগাম ও সুন্দাউরা গ্রামবাসীর মধ্যে মারামারি বাঁধে। মারামারি থামাতে এগিয়ে যান আব্দুল্লাহ। তখন আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি হিল্লোল রায় বলেন, সংঘর্ষের খবর পাওয়া মাত্রই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনজনকে আটকও করা হয়।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে হিল্লোল রায় আরও বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।