ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে এমপি প্রার্থী সবুজকে ঘিরে জনতার উল্লাস

গাজীপুর সংবাদদাতা
ডিসেম্বর ৫, ২০২৩ ১২:৪৭ অপরাহ্ণ
link Copied

গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজকে কাছে পেয়ে উল্লাস করেছে জনসাধারণ। গতকাল (৪ ডিসেম্বর) শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণ-সংযোগ করেন বর্তমান সংসদ সদস্য। বিপুল সংখ্যক নেতা-কর্মীদের উপস্থিতিতে তিনি শ্রীপুর পৌরসভা, বরমী, কাওরাইদ ও তেলিহাটি ইউনিয়নের জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন বঞ্চিত হওয়ার পর তাকে কাছে পেয়ে বিপুল জনসাধারণ আবেগ প্রকাশ করেন। গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী জনগণের দ্বারে দ্বারে ঘুরে নিজের জন্য ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। আগামী ৭ জানুয়ারী গাজীপুর-৩ আসনে উৎসব মুখর পরিবেশে ভোট হবে ইনশাআল্লাহ্।

এ সময় মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

প্রচারনায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবীর হিমু, সাধারণ সম্পাদক এ্যাড. হারুন অর রশিদ ফরিদ, গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাফি উদ্দিন মোড়ল, মো. আমির হামজা ও প্রচার সম্পাদক আক্তারুজ্জামান প্রমূখ।