ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

অবরোধের সমর্থনে পাবনায় যুবদলের মিছিল

পাবনা প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২৩ ৯:১৯ পূর্বাহ্ণ
link Copied

পাবনায় বিএনপির ৯ম ধাপের অবরোধ সমর্থনে মিছিল ও সড়কে অবস্থান করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। বুধবার (৬ ডিসেম্বর) সকালে ঢাকা-পাবনা মহাসড়ক (টার্মিনাল বাইপাস, যুব উন্নয়ন অধিদপ্তর) এলাকায় মিছিল করা হয়।

পাবনা জেলা যুবদল নেতা ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানার নেতৃত্বে যুবদলের উদ্যোগে তফসিল বাতিল, অবরোধ কর্মসূচি সফল করতে মিছিল করে।

এ সময় বেশ কিছু সময় সড়কে অবস্থান করে যুবদলের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক বাহার হোসেন, সদর উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক আরজু শেখ ও পাবনা পৌর ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুদ প্রামাণিকসহ অনেকেই।