জামালপুরে নাশকতা পরিকল্পনার মামলায় জেলা বিএনপির নেতা খন্দকার আহসানুজ্জামান রুমেলকে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানা পুলিশ।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির। খন্দকার আহসানুজ্জামান রুমেল জামালপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
এর আগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের দেওয়ান পাড়ার মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে শহরের দেওয়ান পাড়া এলাকার মামার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
