ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের তারাকান্দায় বাস চাপায় দুইজন নিহত 

সুমিত সরকার উদয়, ফুলপুর প্রতিনিধি
জুলাই ৩১, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ
link Copied

 

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বুধবার (৩১ জুলাই)সকাল ৭টার দিকে উপজেলার কাকনী বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিয়ে দোকানে ঢুকে যায় একটি যাত্রীবাহী বাস। এ সময় চাপা পড়ে দুই যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন- উপজেলার টেঙ্গুরিয়াকান্দা বড় বাড়ী গ্রামের বাসিন্দা মৃত আব্বাস আলীর ছেলে অটোরিকশা চালক হারুন অর রশিদ (৪০) এবং স্থানীয় নলচাপড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রশিদের ছেলে সোহেল মিয়া (২৮)।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, জামালপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জননী পরিবহনের একটি বাস ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ব‍্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশে একটি দোকানে ঢুকে যায়। এ সময় ওই দোকানটি ভেঙে চুরমার হয়ে যায়।

এ ঘটনায় অটোরিকশা চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।