নকলা (শেরপুর) প্রতিনিধি:
বন্ধুত্ব করি, দেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বহুল আলোচিত ও পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকার শেরপুরের নকলা উপজেলা শাখার ফ্রেন্ডস ফোরামের ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধা ৭টায় উপজেলার পাইস্কা বাইপাসে বাংলো বাড়ি কফি হাউজে যায়যায়দিন পত্রিকার নকলা উপজেলা শফিউল আলম লাভলু’র সভাপতিতে সাধারণ সভার মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত বক্তব্যে বক্তারা বলেন, যায়যায়দিন পত্রিকা সব সময় বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছেন। সেই সাথে ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা বিভিন্ন সামাজিক নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। আলোচনা শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে পূণাঙ্গ কমিটির নাম প্রকাশ করেন। তিনি যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সকল সদস্যকে যত্ন সহকারে দায়িত্বশীল হয়ে কাজ করার আহবান জানান।
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের নকলা উপজো শাখার সভাপতি হিসেবে যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি শফিউল আলম লাভলু, সহ- সভাপতি হারুনুর রশিদ, শাহাজাদা স্বপন ও জাহাঙ্গীর হোসেন আহমেদ, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসনে সরকার বাবু ও খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান, অর্থসম্পাদক নাহিদুল ইসলাম রিজন, দফতর সম্পাদক ফজলে রাব্বী রাজন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শ্যামল বণিক অঞ্জন, সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান সাফিত ও আব্দুল্লাহ আল-আমিন, শিক্ষা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক সীমানুর রহমান সুখন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন বাবু, প্রচার ও জনসংযোগ সম্পাদক নূর হোসেন, সম্মানিত সদস্য সেলিম রেজা, জিয়াউল হক জুয়েল, রাফসান আহমেদ মেহেদী, মো. হাসান মিয়াকে সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়েছে। সভাপতি কমিটির সকলকে ধন্যবাদ জানিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করেন।
