‘অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায়
সাধক সেখানে সিদ্ধি লাভ করে’
রানী বিলাশ মনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাঁসির মঞ্চে শহিদ বিপ্লবী ভবানীপ্রসাদ ভট্টাচার্যের ৯০ তম ফাঁসি দিবস স্মরণে জয়দেবপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গাজীপুর আইডিয়াল কলেজে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘বিপ্লবী রাজনীতির প্রয়োজনীয়তা এবং ভবানী প্রসাদ ভট্টাচার্য’ শিরোনামে স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠিত হয় ।
উক্ত স্মরণ ও আলোচনা সভায় জনাব মুসলিমা খাতুন এর সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক অসীম বিভাকর, বিভাগীয় প্রধান বাংলা বিভাগ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, বক্তব্য রাখেন সংস্কৃতিজন লিয়াকত চৌধুরী, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক।
আলোচনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন কবি ও শিক্ষক মাধব চন্দ্র মন্ডল। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন কবি দন্ত্যন লিটন।
বক্তারা বলেন, বর্তমান প্রজন্ম প্রকৃত দেশপ্রেমিক সম্পর্কে জানে না বলে তাদের অন্তরে দেশপ্রেম জাগ্রত হয় না। বর্তমান পরিস্থিতিতে বিপ্লবী রাজনীতির প্রয়োজনীয়তা অবশ্যই আছে, সেই সাথে প্রয়োজন আছে বিপ্লবী ভবানী প্রসাদ ভট্টাচার্যের মতো ব্যক্তিদের।
