গাজীপুরের শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীপুর পৌরসভার উদ্যোগে ভাষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ উৎসবে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে দুটি বিভাগে মোট ২০টি পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি জনাব ইয়াছিন আরাফাত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই এ জাতির ভবিষ্যৎ। একদিন তোমরাই এদেশকে নেতৃত্ব দেবে। ছাত্রশিবির চায় তোমাদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জনাব নুরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা অর্থসম্পাদক জনাব আসাদুল্লাহ, শ্রীপুর পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহিস সাকিব, সাবেক সভাপতি হাসান হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ আয়োজনে অংশগ্রহণ করে এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে।
