ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে জমি দখলচেষ্টার অভিযোগ, তদন্তে পুলিশ

গাজীপুর প্রতিনিধি:
মার্চ ৩০, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ
link Copied

গাজীপুর জেলার শ্রীপুরে জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আলতাব হোসেনের অভিযোগের ভিত্তিতে শ্রীপুর মডেল থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

অভিযোগ প্রসঙ্গে আলতাব হোসেন জানান, তিনি পৈতৃক সূত্রে ৯০ শতাংশ জমির মালিক। তবে, নজরুল ইসলাম, সোহাগ মিয়া, ইমরান এবং ইমনসহ অজ্ঞাতনামা ৭-৮ জন ব্যক্তি জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা করছে।

ঘটনার বিবরণে তিনি জানান, গত ৩০শে মার্চ সকাল ৬টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে এবং সীমানা নির্মাণের কাজ শুরু করে। বাধা দিতে গেলে তারা ভুক্তভোগীকে হত্যার হুমকি দেয়। বর্তমানেও অভিযুক্তরা জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযুক্তরা জানিয়েছেন, আমরা ক্রয়সূত্রে এই জমির মালিক। তারা অযথাই এ জমি দাবি করে বিশৃঙ্খলার চেষ্টা করছে। যদি তারা প্রকৃতপক্ষে মালিকানা দাবি করে, তাহলে আদালতে মামলা করুক, আদালতের সিদ্ধান্ত-ই চূড়ান্ত হবে।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, অভিযোগটি গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জমি দখলচেষ্টার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার তাদের জমির নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।