সারা দেশের ন্যায় গাজীপুর, শ্রীপুর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পহেলা জানুয়ারি বই উৎসব উদযাপন করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) সকাল থেকেই গাজীপুরে শ্রীপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাজ সাজ রব । বই উৎসব উপলক্ষে প্লে কার্ড স্টিকার সহ ভিন্ন আমেজে সেজেছে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান। একদিকে পৌষের কনকনে শীত সাথে কুয়াশা বিঘ্নিত সকাল। তাতে কী নতুন বই পেতে সকাল সকালই স্কুলে হাজির হয়েছিল কোমলমতি শিক্ষার্থীরা। নতুন কারিকুলামে, নতুন বইয়ের সুগন্ধে উচ্ছ্বাসিত শিশু থেকে কিশোর- কিশোরী শিক্ষার্থীরা। আগর সুগন্ধি মিশ্রিত রঙ বেরঙে মোড়ানো মোড়কের বই পাবার আক্ষেপ থাকলেও আনন্দ তাদের চোখে মুখে। সকাল ৯টায় সকল শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিততে বই উৎসব উদযাপন শুরু করে স্কুল কর্তৃপক্ষ। গাজীপুর -শ্রীপুর, শ্রীপুর পাইলট সরকারি স্কুল, মাওনা বহুমুখী,রাজেন্দ্রপুর ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজে কলেজ ,ল্যাবরেটরি স্কুল সহ বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা যায় শিক্ষার্থীরা বই পেতে সকাল থেকেই বিদ্যালয়ে ভীড় করতে শুরু করে। বই উৎসব অনুষ্ঠান শেষে বই তুলে দেওয়া হয় প্রতিষ্ঠানটির প্রতিটি শিক্ষার্থীর হাতে। নতুন বইয়ের গন্ধ মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। রঙিন মলাটের মধ্যে যেন আবারও বন্দি হয় নতুন বছরের স্বপ্নও। অজানা কবিতা, গল্প আর জ্ঞান-বিজ্ঞানে নিজেদের শানিত করার অদম্য ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে দেশ দেশের মানুষের কাজে নিজেকে নিয়োজিত করে দক্ষ মানবসম্পদে পরিণত হওয়ার শপথ নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করলো কোমলমতি শিক্ষার্থীরা। শিক্ষক শিক্ষিকাদের সাথে নতুনভাবে পরিচিতি পর্ব শেষে হাসি-আনন্দে একাকার হয়ে বুকের সঙ্গে দুই হাত দিয়ে মায়ার বাঁধনে নতুন বইগুলো জড়িয়ে স্কুল ছাড়ে কোমলমতি শিক্ষার্থীরা উল্লেখ্য দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ২০১০ সাল থেকে বিনামূল্যে নতুন বই দিয়ে আসছে সরকার। তবে প্রতিবারই অভিযোগ ওঠে নিম্নমানের বই সরবরাহের। এবারও তার ব্যতিক্রম হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইকবাল সিদ্দিকী হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এই বই সরকার বিনামূল্যে দিচ্ছে ঠিক কিন্তু আমাদের শিক্ষার্থীদের মনে রাখতে হবে এই বই তৈরি করতে যে পরিমাণ ব্যয় হয়েছে সেখানে আমাদের সকল জনগণের আর্থ রয়েছে। সুতরাং প্রত্যেক শিক্ষার্থীরই এই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সেই যায়গা থেকে সকল শিক্ষার্থীদের একটি বিষয় হৃদয়ে ধারন করা উচিত যে, এই দেশের জন্য দেশের মানুষের জন্য ভালো কিছু করতে নিজেকে তৈরি করতে হবে।
